মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা ফুলছড়ি থানা পুলিশের বিশেষ অভিযানে মঙ্গলবার ভোরে ৬নং এরেন্ডাবাড়ী ইউপির চর চৌমোহন গ্রামে সোনা মিয়া(৩২) নামে এক ব্যক্তির কাছে থেকে ০৫ (পাঁচ) বোতল MAGIC MOMENTS GRAIN VODKA বিদেশী মদ সহ গ্রেফতার করে ফুলছড়ি থানা পুলিশ ।প্রতিটি বোতল ৩৭৫ মি. লি. করে সর্ব মোট-(৩৭৫×৫)=১৮৭৫ মি. লি. বা ১.৮৭৫ লিটার,যাহার মূল্য আনুমানিক ১১,০০০/-(এগারো হাজার) টাকা । আসামির বিরুদ্ধে ফুলছড়ি থানায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে ।আসামী সোনা মিয়া ফুলছড়ি থানার চর চৌমোহন গ্রামের ময়চাঁন এর পুত্র ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *