সামদানি হোসেন বাপ্পি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাংস্কৃতিক সংগঠন ত্রিভুজ ‘ত্রয়ী- ১৪’ শীর্ষক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে মঙ্গলবার (২০জুন) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে।
ত্রিভুজ সভাপতি অধ্যাপক সাজ্জাদ হোসেন সেলিম এর সভাপতিত্বে সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো হারুন-অর-রশিদ । অনুষ্ঠানের শুরুতেই দেশের স্বাধীনতা নিয়ে তুলে ধরা হয় একটি ভিন্নধর্মী পরিবেশনা। এসময় ত্রিভুজের সদস্যরা দর্শকদের মাঝে উপস্থাপন করে দেশাত্মবোধক গান। একে একে দলীয় নৃত্য, গান, খন্ডনাটক দিয়ে দর্শকদের মাতিয়ে রাখা হয় অনুষ্ঠানের পুরো সময় ।
উল্লেখ্য সুপ্তকে বিকশিত করাই আমাদের লক্ষ্য’ স্লোগান নিয়ে ২০০৩ সালের ১৪ এপ্রিল প্রতিষ্ঠা লাভ করে ত্রিভুজ। প্রতি বছর ‘ত্রয়ী’ নামে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।

ত্রিভুজ সাংস্কৃতিক সংগঠন আয়োজিত ‘ত্রয়ী ১৪ ‘ উপভোগ করছি।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *