মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা জেলায় এক সপ্তাহে ১৫ লাখ ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপনের উদ্যোগ গ্রহণ করেছে গ্রামীণ ব্যাংক।

দেশব্যাপী বৃক্ষ‌রোপন কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হি‌সে‌বে মঙ্গলবার (২০ জুন) দুপুরে জেলার সাঘাটা উপজেলার বোনারপাড়া গ্রামীণ ব্যাংক শাখা থেকে চারা বিতরণের উদ্বোধন করা হয়।

বিতরণের উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অ‌তি‌থি গ্রামীণ ব্যাংক গাইবান্ধা জোনাল কার্যালয়ের প্রশাস‌নিক কর্মকর্তা আব্দুল মান্নান।

এ সময় উপ‌স্থিত ছিলেন, বোনারপাড়া এরিয়া ম্যানেজার খায়রুল ইসলাম ও শাখা ব্যবস্থাপক রোকনুজ্জামান আ‌মিন প্রমুখ।

বোনারপাড়া শাখা ব্যবস্থাপক রোকনুজ্জামান আ‌মিন জানান, নানাবিধ উপকারের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় সারাদেশে কয়েক কোটি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপনের উদ্যোগ গ্রহণ করেছে গ্রামীণ ব্যাংক। তারই ধারাবাহিকতায় গাইবান্ধা জেলায় এক সপ্তাহে ১৫ লাখ চারা রোপন করা হবে। আজ কর্মসূচীর উদ্বোধন করা হয়।

বিতরণ অনুষ্ঠা‌নে প্রাধান অ‌তি‌থি আব্দুল মান্নান ব‌লেন, গ্রামীণ ব্যাংক কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হি‌সে‌বে দেশব্যাপী এ কর্মসূচী পা‌লিত হচ্ছে।তি‌নি আ‌রো ব‌লেন, গাছ দে‌শের সম্পদ। গাছ আপনার/আমার সম্পদ। গাছ নানাভাবে মানুষের উপকার করে। ফল, ফুল, কাঠ, অক্সিজেন, ছায়া- এ সবকিছুই আমরা গাছ থেকে পাই। গাছের উপকারিতা বলে শেষ করা যাবে না। আপনারা গা‌ছের যত্ন কর‌বেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *