ঈশ্বরগঞ্জ
ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে খামারি পর্যায়ে ঘাস চাষের জন্য ১০জন খামারিকে নগদ অর্থ অনুদান ও উপকরণ বিতরণ করা হয়েছে। প্রাণিপুষ্টি উন্নয়নে উন্নত জাতের ঘাস চাষ সম্প্রসারণ ও লাগসই প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের আওতায় খামারি পর্যায়ে অধিক উৎপাদনশীল উন্নত জাতের ঘাসের প্রদর্শনী প্লট এবং সাইনবোর্ড স্থাপনের জন্য ওই প্রণোদনা প্রদান করা হয়। সোমবার (১৯ জুন) উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএনও হাফিজা জেসমিন । উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবুল কালাম আজাদ,বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরগঞ্জ উপজেলার সদস্য সচিব হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ নোমান প্রমুখ। এসময় খামারিদেরকে নগদ ৫ হাজার টাকা করে অনুদান ও প্রকল্পের জন্য সাইনবোর্ড প্রদান করা হয়। খামারি রফিকুল ইসলাম জানান, এই প্রণোদনা পাওয়ায় আমরা উন্নত জাতের ঘাস চাষে আরও উৎসাহিত হয়েছি।
