মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার

রাজশাহীর পুঠিয়া ও দুর্গাপুর উপজেলায় খাল খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) এ কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খাল খননের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং সেচ ব্যবস্থার উন্নয়ন সম্ভব হবে। এছাড়াও এ প্রকল্প বাস্তবায়নের ফলে স্থানীয় কৃষকরা সরাসরি উপকৃত হবেন এবং এলাকার পরিবেশগত ভারসাম্য রক্ষা পাবে।
স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, খাল খননের এ উদ্যোগ দীর্ঘদিনের পানির সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন সহজ হবে এবং শুষ্ক মৌসুমে সেচ সুবিধা বাড়বে।
উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
এদিকে খাল খনন কাজ দ্রুত ও সঠিকভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *