মোঃ ইমরুল আহসান

২০ জুন পুলিশ হেডকোয়ার্টার্সে সরকারি কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরন এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে সরকারি কর্মসম্পাদন ব্যবস্থাপনা পদ্ধতির আওতায় সিআইডি’র বার্ষিক (২০২৩-২০২৪) কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিটি স্বাক্ষর করেন সম্মানিত আইজিপি জনাব চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বিপিএম (বার) পিপিএম এবং সিআইডি প্রধান, অ্যাডিশনাল আইজি জনাব মোহাম্মদ আলী মিয়া বিপিএম পিপিএম।

উক্ত বার্ষিক কর্ম সম্পাদন চুক্তিতে সিআইডি’র কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে ২০২৩-২০২৪ অর্থবছরে সম্ভ্যাব্য প্রধান অর্জনসমূহের লক্ষ্যমাত্রা হিসেবে সিআইডি’র অর্গানাইজড্ ক্রাইম ও সাইবার ক্রাইম কে আধুনিকায়ন করার জন্য এবং ফাইন্যান্সিয়াল ক্রাইম এর সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির নিমিত্তে বিভিন্ন প্রকল্প এবং প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা করা হয়েছে। ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স এবং ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের দক্ষতা বৃদ্ধি হলে দেশে Money Market ও Capital Market এর White Color Criminal দের অপরাধ নিয়ন্ত্রণে থাকবে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে সিআইডি সক্ষম হবে। এছাড়াও আধুনিক যন্ত্রপাতি ও সফটওয়্যার ক্রয়, গুরুত্বপূর্ণ নথি সংরক্ষণের জন্য রেকর্ড রুম ও আর্কাইভ শাখার আধুনিকায়ন এবং তথ্য প্রযুক্তি নির্ভর, বিজ্ঞান ভিত্তিক, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা ও সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার পরিকল্পনা গ্রহন করা হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *