বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক মোঃ নাসির হোসেন অসির। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি রঙিন শুভেচ্ছা পোস্টারের মাধ্যমে তিনি এই শুভেচ্ছা বার্তা প্রদান করেন।
পোস্টারে বাঙালির ঐতিহ্যবাহী বৈশাখী উপাদান, আলপনা, মুখোশ ও উৎসবের নানা প্রতীক স্থান পেয়েছে। পাশাপাশি দেশপ্রেমের বার্তা হিসেবে “বাংলাদেশ জিন্দাবাদ” স্লোগানও উল্লেখ করা হয়েছে।
শুভেচ্ছা বার্তায় তিনি নতুন বছরের আগমনে সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। পোস্টারে লেখা রয়েছে—“নব আনন্দে জাগো আজ, নব রবি কিরণে শুভ সুন্দর, প্রতিটি উজ্জ্বল নির্মল জীবনে”—এবং “সকলকে নববর্ষের শুভেচ্ছা”।
বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব, যা নতুন আশা ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে। �
এই উৎসবকে কেন্দ্র করে দেশজুড়ে নানা আয়োজনের মধ্য দিয়ে মানুষ নতুন বছরকে বরণ করে নেয়।
দৈনিক ঘোষণা
মোঃ নাসির হোসেন অসির জানান, “নতুন বছরে সকল বিভেদ ভুলে একটি সুখী ও সমৃদ্ধ সমাজ গঠনে সবাইকে একসাথে কাজ করতে হবে।”
তিনি সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে সবাইকে বাংলা নববর্ষ ১৪৩৩-এর শুভেচ্ছা জানান।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *