মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার
নওগাঁ জেলার পত্নীতলা উপজেলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে আমদানি নিষিদ্ধ ভারতীয় তৈরি মাদকদ্রব্য উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বাংলাদেশ পুলিশ-এর অংশ হিসেবে পত্নীতলা থানা পুলিশের একটি দল গত ১২ এপ্রিল ২০২৬ তারিখ রাত ১টা ১০ মিনিটে অভিযান পরিচালনা করে। অভিযানটি পরিচালিত হয় নজিপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের ঈদগাহপাড়া এলাকায়।
অভিযানে মোঃ নূরুল ইসলাম (৫৫) ও তার স্ত্রী মোসাঃ আলেয়া বেগম (৫০)-এর হেফাজত থেকে ১৫ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় তৈরি মাদকদ্রব্য “ESKUF” উদ্ধার করা হয়। জব্দকৃত প্রতিটি বোতলের আনুমানিক মূল্য ৩ হাজার টাকা হিসেবে মোট মূল্য প্রায় ৪৫ হাজার টাকা।
পুলিশ জানায়, মাদকদ্রব্যগুলো উদ্ধারপূর্বক জব্দ করা হয়েছে এবং অভিযুক্তদের ঘটনাস্থল থেকে আটক করা হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সুপারের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর জিরো টলারেন্স নীতির প্রতিফলন ঘটেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *