মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি

রংপুর মহানগরীর হাজীরহাট থানাধীন এলাকায় বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে হাজীরহাট থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এসময় অভিযানে অংশ নেন এসআই মোঃ শফিকুল ইসলাম, এসআই ফারহান কাজীসহ সঙ্গীয় ফোর্স।
পুলিশ সূত্রে জানা যায়, উপ-পুলিশ কমিশনার (অপরাধ), রংপুর মেট্রোপলিটন পুলিশের নির্দেশনায় মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযান পরিচালনার সময় রনচন্ডি চওড়াপাড়া এলাকা থেকে জিআর ১২৮/১৯ মামলার আসামী মোঃ রুবেল এবং রাধাকৃষ্ণপুর এলাকা থেকে সিআর ১১৮০/২৫ মামলার আসামী মোঃ জাহিদ হাসানকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর তাদের হাজীরহাট থানায় নিয়ে আসা হয় এবং পরবর্তীতে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় কোনো ভিকটিম বা আলামত উদ্ধার হয়নি। পুলিশ জানায়, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *