বুলবুল আহমেদ
নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা আইনজীবী সমিতির সাধারণ নির্বাচন ২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (০৭ এপ্রিল) জেলা বার ভবনের হলরুমে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে মোট ২৪৯ জন ভোটারের মধ্যে ২৪৮ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন, যা অংশগ্রহণের দিক থেকে ছিল অত্যন্ত সন্তোষজনক।
ভোট গণনা শেষে সভাপতি পদে মো. রফিকুল ইসলাম রফিক এবং সাধারণ সম্পাদক পদে মো. ফখরুল ইসলাম রতন বিজয়ী হন। এছাড়া অন্যান্য পদে নির্বাচিতরা হলেন ,

যুগ্ম সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম এবং সাংস্কৃতিক সম্পাদক হারুনুর রশিদ।
গঠনতন্ত্র অনুযায়ী নবগঠিত কার্যকরী কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।
নির্বাচন শেষে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আইনজীবী সহকারী ভাই-বোনদের অধিকার রক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং পেশাগত মর্যাদা উন্নয়নে তারা একসঙ্গে কাজ করবেন। পাশাপাশি বিচারপ্রার্থী মানুষের সেবা নিশ্চিত করতে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
সব মিলিয়ে আনন্দঘন ও সুশৃঙ্খল পরিবেশে এ নির্বাচন সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্টদের মধ্যে স্বস্তি ও সন্তুষ্টি লক্ষ্য করা গেছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *