রেজাউল ইসলাম
পঞ্চগড় জেলা প্রতিনিধি

​পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নের বিভিন্ন এলাকায় মৎস্য চাষের আধুনিকায়ন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন মৎস্য খামার পরিদর্শন করেছেন উপজেলা মৎস্য বিভাগ। গতকাল সোমবার (৬ এপ্রিল) ​দেবীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা শ্রী রতন কুমার-এর নেতৃত্বে মৎস্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল খামারগুলো সরজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে কর্মকর্তারা মাছের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন এবং খামারিদের সাথে সরাসরি মতবিনিময় করেন।

​এ সময় খামারিদের আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা খামারিদের নিয়মিত তদারকি, পানির গুণাগুণ রক্ষা এবং সঠিক খাদ্যের সমন্বয় বিষয়ে প্রয়োজনীয় কারিগরি পরামর্শ প্রদান করেন। এছাড়া সফল উৎপাদনের জন্য সরকারি সহায়তা ও উন্নত জাতের মাছের পোনা সরবরাহের আশ্বাস দেন তিনি। ​উক্ত পরিদর্শন ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন স্থানীয় মৎস্য উদ্যোক্তা আব্দুল ওয়ারেছ খান, মোঃ আতাউর রহমান, মোঃ রশিদুল ইসলাম, মোহাম্মদ রেজাউল করিম ও শহিদুল ইসলাম সহ এলাকার অন্যান্য মৎস্যজীবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
​কর্মকর্তারা খামারিদের যেকোনো সমস্যায় সরাসরি উপজেলা মৎস্য কার্যালয়ের সাথে নিয়মিত যোগাযোগ বজায় রাখার আহ্বান জানান। মৎস্য চাষে নতুন নতুন প্রযুক্তির ব্যবহার ও সরকারি এই তদারকির ফলে এলাকার মৎস্য উৎপাদন কয়েক গুণ বৃদ্ধি পাবে বলে আশা করছেন স্থানীয় উদ্যোক্তারা।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *