শাকিল হাসান
‎দেশের চলমান জ্বালানি তেল সংকট নিয়ে প্রতিবেদন প্রকাশের জেরে খুলনার ফুলতলায় এক সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)।

‎অভিযোগে জানা যায়, দক্ষিণবঙ্গের জনপ্রিয় পত্রিকা দৈনিক ফুলতলা প্রতিদিন-এর সম্পাদক ও প্রকাশক সাংবাদিক সুমন সরদার স্থানীয় ফিলিং স্টেশন মালিকদের অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনা নিয়ে সংবাদ প্রকাশ করেন। এর পরিপ্রেক্ষিতে ফুলতলা উপজেলার ‘ফুলতলা ফিলিং স্টেশন’র মালিক মিজান ভূঁইয়ার বিরুদ্ধে তাকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে।

‎ভুক্তভোগীর দাবি, সংবাদ প্রকাশের পর তাকে ২৪ ঘণ্টার মধ্যে “খবর করে দেওয়ার” হুমকি দেওয়া হয় এবং এ সংক্রান্ত কল রেকর্ডও রয়েছে বলে জানা গেছে।
‎এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) এক বিবৃতিতে জানায়, গণমাধ্যমকর্মীদের পেশাগত দায়িত্ব পালনে বাধা প্রদান ও হুমকি দেওয়া স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী এবং নিন্দনীয়।

‎সংগঠনটি অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য খুলনার ফুলতলা উপজেলা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে। একই সঙ্গে সাংবাদিক সুমন সরদারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

‎বিএমএসএস নেতৃবৃন্দ বলেন, “সাংবাদিকদের ভয়ভীতি প্রদর্শন করে সত্য প্রকাশে বাধা দেওয়া হলে তা গণতন্ত্রের জন্য হুমকি হয়ে দাঁড়াবে।”

‎এ ঘটনায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট মহল দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *