লুৎফর রহমান
সিনিয়র রিপোর্টার জয়পুরহাট
জয়পুরহাটের কালাই উপজেলা শিক্ষা বৃত্তি ফাউন্ডেশনের আয়োজনে ৩ এপ্রিল ২০২৬ শুক্রবার সকাল ৯ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষাবৃত্তি ফাউন্ডেশনের সভাপতি ও কালাই উপজেলা নির্বাহীঅফিসার জনাব শামীম আরা এর সভাপতিত্বে শিক্ষাবৃত্তি ফাউন্ডেশনের উদ্যোগে ২০২৫ সালের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আব্দুল বারী (এমপি) মহোদয় রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় তিনি উক্ত শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। অনুষ্ঠানের শুরুতে কোরআন পাঠ করেন শিক্ষাবৃত্তি ফাউন্ডেশনের দপ্তর সম্পাদক তফিকুল ইসলাম মাস্টার। এরপর স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষাবৃত্তি ফাউন্ডেশনের যুগ্ম মহাসচিব মতিয়র রহমান। শিক্ষাবৃত্তি ফাউন্ডেশনের মহাসচিব (ভারপ্রাপ্ত) সিরট্টি কলেজের অধ্যক্ষ শাহজাহান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ও পুনট ইউপি পরিষদের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম হোসেন ফকির। কালাই বাণিজ্যিক কলেজের অধ্যক্ষ তাইফুল ইসলাম ( ফিতা) বেগুনগ্রাম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবু তাহের,আম্মেদাবাদ ইউপি পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল খায়ের গোলাম মাওলা। অভিভাবকদের পক্ষ থেকে ফিরোজ কবির ও শিক্ষার্থী নাফিসা আক্তার তাহসিনা। পরিশেষে সভাপতি ইউএনও মহোদয়ের মাধ্যমে ২০২৫ সালের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়। এ সময় উপজেলা শিক্ষাবৃত্তি ফাউন্ডেশনের সদস্য, উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার প্রধানগণ, সহকারি শিক্ষক, শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ অত্র বৃত্তি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
