বুলবুল আহমেদ
নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোণা জেলা প্রশাসনের আয়োজনে ‘জাতীয় মৎস্য পদক-২০২৬’ এর উপযুক্ত প্রার্থী নির্বাচনের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মনোনয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। গত কাল মঙ্গলবার দুপুর ১২:০০ ঘটিকায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা সম্পন্ন হয়। নেত্রকোণার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন জেলা মৎস্য অফিসার, মোঃ হারুন-অর-রশিদ। জেলার মৎস্য খাতের উন্নয়ন এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অসামান্য অবদান রাখা ব্যক্তিদের প্রাথমিক তালিকা ও যোগ্যতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় জানানো হয়, মৎস্য চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার, রেণু উৎপাদন এবং মৎস্য সংরক্ষণে যারা বিশেষ ভূমিকা পালন করছেন, তাদের মধ্য থেকে যোগ্যতম ব্যক্তিদের এই রাষ্ট্রীয় সম্মননার জন্য মনোনীত করা হবে। মৎস্য খাতের এই উৎসাহমূলক পদক্ষেপ গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়। জেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তর, নেত্রকোণার যৌথ উদ্যোগে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট কমিটির সদস্যবৃন্দ। সভায় প্রাপ্ত প্রস্তাবনাগুলো যাচাই-বাছাই শেষে চূড়ান্ত মনোনয়নের জন্য পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *