মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার

রাজশাহীর পদ্মা নদীর চরাঞ্চলে তীব্র জ্বালানি সংকটের কারণে স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। আগে যেখানে মোটরসাইকেল ও ভুটভুটি ছিল চরের মানুষের প্রধান যাতায়াতের মাধ্যম, সেখানে এখন জ্বালানি তেলের অভাবে এসব যানবাহন প্রায় অচল হয়ে পড়েছে।
স্থানীয়দের জানান, চরের ভেতরে যোগাযোগ ব্যবস্থা এমনিতেই দুর্গম। এর মধ্যে জ্বালানি সংকট পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। ফলে চর মাঝারদিয়া এলাকায় নদীর ঘাট থেকে প্রায় ১০ কিলোমিটার পথ পায়ে হেঁটে চলাচল করতে বাধ্য হচ্ছেন বাসিন্দারা।
কৃষক মাজেদুর রহমান জানান, কৃষিপণ্য বাজারে নিতে তাকে প্রতিদিনই দীর্ঘ পথ পায়ে হেঁটে পাড়ি দিতে হয়। ৩০ কেজি ওজনের ভারী বোঝা কাঁধে নিয়ে এই পথ চলা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে উঠেছে।
স্থানীয়দের মতে, জ্বালানি সংকট শুধু যাতায়াত নয়, কৃষিকাজ ও পণ্য পরিবহনেও বড় ধরনের প্রভাব ফেলছে। এতে উৎপাদিত ফসল সময়মতো বাজারে পৌঁছাতে না পারায় আর্থিক ক্ষতির মুখে পড়ছেন কৃষকরা।
সাম্প্রতিক সময়ে রাজশাহী অঞ্চলে জ্বালানি তেলের সরবরাহে সমস্যা দেখা দিয়েছে, যা সাধারণ মানুষের ভোগান্তি বাড়িয়ে দিয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে
চরের বাসিন্দারা দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক করা এবং বিকল্প যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *