লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়নের বাঘাপাড়া গ্রামের বাসিন্দা রাফি এবং তার স্ত্রী ৩০ শে নভেম্বর ২০২৫ রবিবার সকালে নিজ বাড়িতে মেশিন দ্বারা ধান মাড়াই করছিলেন। ৫ বছরের শিশু জিম, ওই সময় বাবা মার অজান্তে হঠাৎ করে দৌড়ে এসে চলতি মেশিনের ভেতর হাত ঢুকিয়ে দিলে সাথে সাথে বাম হাত ছিন্ন বিছিন্ন হয়ে যায় এবং হাতের কব্জি ছিড়ে মাটিতে পড়ে যায় ।এ ব্যাপারে পাড়া প্রতিবেশীদের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিভাবকরা বলেন শিশু বাচ্চার প্রতি আমরা সর্তকতা অবলম্বন করব। সবাইকে সতর্কতা অবলম্বন করা উচিত। কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না । উক্ত আহত শিশুকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করার জন্য নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার উক্ত জিমের উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফারড করেন।
