লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ভেটেনারি হাসপাতালের আয়োজনে ও প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণী সম্পদ অধিদপ্তর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় ২৬ শে নভেম্বর ২০২৫ বুধবার সকাল ১১ টায় উপজেলার প্রাণিসম্পদ সম্পদ অফিস চত্বরে প্রধান অতিথি হিসেবে দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ (মেলা)এর শুভ উদ্বোধন করেন কালাই উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীমা আক্তার জাহান। উদ্বোধনের পর তিনি দেশ ও জাতির উন্নয়ন বিষয়ে বিভিন্ন উদাহরণের মাধ্যমে খামারিদের লক্ষে বলেন গরু ,মহিষ, মাছ, ছাগল হাঁস মুরগি ঘুঘু কবুতর সহ বিভিন্ন জাতের প্রাণী পালনের মাধ্যমে বেকারত্ব দূর করা সম্ভব এবং এতে কর্মসংস্থান ও বৃদ্ধি পাবে এ বিষয়ে পরামর্শ দিয়ে তিনি বক্তব্য শেষ করেন। এরপর উপজেলা প্রাণিসম্পদ অফিসার জনাব ডাক্তার মনিরুজ্জামানের সভাপতিত্বে”দেশীয় জাত আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদ হবে উন্নতি”এ প্রতিপাদ্য সামনে রেখে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ (মেলা)এর তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভেটেনারি সার্জন ডাক্তার সুমন বাবুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালাই থানা অফিসার ইনচার্জ ওসি জাহিদ হোসেন ,কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার ডাক্তার নাহিদ নাজনীন ডেইজী। এছাড়াও অন্যান্যর মধ্য থেকে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা শাহারিন সামিরা, উপজেলা পরিবার পরিকল্পনা মাহমুদুল হাসান, কালাই পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম ইঞ্জিনিয়ার জোবায়ের আলী বসুনীয়ার, বিআরডিবি অফিসার গুলজার রহমান,মার্কেটাইল ব্যাংকের ম্যানেজার মনোয়ার হোসেন, কালাই মডেল প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান, খামারিদের মধ্য থেকে বক্তব্য রাখেন ফজলে রাব্বি ও নিখিলা মারডি। সভাপতি ডাক্তার মনিরুজ্জামান সমাপনী বক্তব্যে বলেন গরু , মহিষ , ছাগল, ভেড়া দুম্বা , বিড়ালসহ অন্যান্য পালিত প্রাণীর যত্নের সাথে পালার কথা বলেন অসুস্থ হওয়া মাত্র উপজেলা প্রাণিসম্পদ অফিসে এসে চিকিৎসা নেওয়ার কথা জানিয়ে তিনি আলোচনা সভার সমাপ্তি ঘোষনা করেন। এরপর অতিথিবৃন্দের মাধ্যমে খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরিশেষ অতিথিবৃন্দ মেলার স্টল গুলো ঘুরিয়ে ঘুরিয়ে পরিদর্শন করেন।এ সময় অত্র উপজেলা প্রাণিসম্পদ অফিস কর্মচারী ও ভেটেনারি হাসপাতালের কর্মকর্তা কর্মচারী, উপজেলার বিভিন্ন এলাকার খামারি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন। সবশেষে বিড়ালের মালিক পিচ্ছি আবু হুরায়রা কে পুরস্কার প্রদান করা হয়েছে।
