লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ২৪ শে নভেম্বর সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীমা আক্তার জাহানের সভাপতিত্বে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কালাই থানা অফিসার ইনচার্জ (ওসি ) জাহিদ হোসেন, উপজেলা কৃষি অফিসার হারুনুর রশিদ, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার মনিরুজ্জামান, উপজেলা সহকারী ইঞ্জিনিয়ার জাফর আলী, কালাই উপজেলা শাখা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন ফকির ও কালাই উপজেলা শাখা জামায়াতের আমির মাওলানা মনসুর রহমান, কালাই মডেল প্রেসক্লাব সভাপতি লুৎফর রহমান, কালাই প্রেসক্লাব সভাপতি এটিএম সারোয়ার হোসেন ও কাজী তানভীর রহমান, প্রেসক্লাব কালাই এর সভাপতি আতাউর রহমান,কালাই উপজেলা পেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম । রাস্তার বন্ধ কাজ চলমান, রাস্তা নির্মাণ, রাস্তা সংস্কার, চুরি বন্ধ, গ্রামে ডিউটি, মাদক ও জুয়া বন্ধের বিষয়ে বিস্তারিতভাবে অত্র সভায় আলোচনা করা হয়েছে। উক্ত সভার সভাপতি ইউএনও মহোদয় সমাপনী বক্তব্যে উপজেলার বিভিন্ন এলাকা ভালো রাখা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিবেশ ঠিক রাখার বিষয়ে সকলের সহযোগিতা চেয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘোষনা করেন। এ সময় আইন শৃঙ্খলা কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।
উল্লেখিত সভার পর উপজেলা প্রশাসনের আয়োজনে ১৬ই ডিসেম্বর ২০২৫ দুপুর প্রায় পৌনে ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে একই বৈঠকে উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীমা আক্তার জাহানের সভাপতিত্বে জাঁকজমক পূর্ণভাবে ১৬ ই ডিসেম্বর উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন কালাই থানা অফিসার ইনচার্জ ওসি জাহিদ হোসেন, কালাই উপজেলা শাখা বিএনপির আহবায়ক ইব্রাহিম হোসেন ফকির ও উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা, কালাই মডেল প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান ও কালাই প্রেসক্লাবের সভাপতি এটিএম সারোয়ার হোসেন সহ আরো অনেকে। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিএনপি ও জামায়াতের রাজনৈতিক ব্যক্তিবর্গ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। এবার ১৬ই ডিসেম্বর উদযাপিত করা হবে উপজেলা পরিষদ চত্বরে এবং ১৬ ই ডিসেম্বর উপলক্ষে মেলা ও অনুষ্ঠিত হবে অত্র উপজেলা পরিষদ চত্বরে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *