আশেক মাহমুদ শাকিল
বিশেষ প্রতিনিধি

 ময়মনসিংহের ধোবাউড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা ও লুটের ঘটনা ঘটেছে। উপজেলার পোড়াকান্দুলিয়া বাজারে বৃহস্পতিবার বিকালে আব্দুল আলীর দোকানে হামলা ও ভাংচুর এবং লুটপাটের এই ঘটনা ঘটে। এসময় আহত হয়েছে আব্দুল আলী। এছাড়া দোকান থেকে নগদ টাকাসহ কয়েক লাখ টাকার মালামাল লুট করা হয়েছে। স্থানীয়দের কাছ থেকে জানা যায়, আঙ্গরাকান্দা গ্রামের বাসিন্দা আব্দুল আলী পোড়াকান্দুলিয়া বাজারে নেট ও সুতার ব্যবসা করে আসছে। বৃহস্পতিবার বিকালে তার দোকানের সামনে উদয়পুর গ্রামের আপেল মিয়া তার মোটরসাইকেলটি রাখেন। এসময় জৈনক আইনব আলীর গায়ে লেগে যায়। তখন উভয়ের মাঝে ঝগড়া হয়। এসময় আব্দুল আলী তাদের ঝগড়া থামাতে গেলে শত্রুতা সৃষ্টি হয়। পরে আপেল মিয়া আরও কয়েকজনকে নিয়ে আব্দুল আলীর দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট করে। এতে আব্দুল আলী আহত হয়। এসময় হামলাকারীরা দোকান থেকে নগদ টাকাসহ মালামাল ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। এঘটনায় আব্দুল আলী বাদী হয়ে ধোবাউড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এব্যাপারে আব্দুল আলী বলেন, প্রকাশ্যে দিবালোকে শত শত মানুষের সামনে দোকানে হামলা করা হয়েছে, থানায় অভিযোগ দেওয়ার পরও পুলিশ মামলা নিচ্ছে না। এব্যাপারে ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ আল মামুন সরকার বলেন, ঘটনাটির তদন্ত চলছে, মামলা রুজু করা হবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *