মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি

আজ শনিবার (৯ নভেম্বর ২০২৫) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রংপুর মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই রাশেদুল ইসলাম তাঁর সঙ্গী ফোর্সসহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে টহল কার্যক্রম সম্পন্ন করেন।

পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এসআই রাশেদুল ইসলাম বলেন, “রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে। আমরা নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত রেখেছি।”

এ সময় ডিবি পুলিশের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। তাঁরা জানান, হাসপাতাল এলাকায় চুরি, ছিনতাই ও অসামাজিক কার্যক্রম নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিনই বিভিন্ন সময় টহল দেওয়া হচ্ছে। স্থানীয়রা আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *