মোঃ মোরশেদ মিয়া
গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা গোবিন্দগঞ্জ পৌরশহরের চারমাথায় সৈয়দপুর -বগুড়াগামী যাত্রীবাহী বাস মোস্তারি পরিবহনে তল্লাশি করে মাদক কারবারি দোলনা বেগম (৩৫) এর কাছে রাখা আড়াই কেজি গাঁজা উদ্ধার করে তাকে আটক করেছে থানা পুলিশ।

সোমবার বিকাল সারে ৩টার দিকে গোবিন্দগঞ্জ থানার সেকেন্ড অফিসার এস,আই সেলিম রেজা, এস,আই তাহসিনুর রহমান সঙ্গীয় পুলিশ ফোর্স এ অভিযান পরিচালনা করেন।

আটককৃত দোলনা বেগম, বগুড়া সদর উপজেলার নিশিন্দারা মন্ডল পাড়ার আল দেলাল ওরফে দুলু খন্দকারের মেয়ে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি মাদকদ্রব্য আইনে মামলা দায়ের প্রস্ত্ততি চলছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *