লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় অফিস ও সমবায়ী বৃন্দের আয়োজনে ১ লা নভেম্বর ২০২৫ শনিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা সমবায় অফিস চত্বর থেকে “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”এ প্রতিপাদ্য সামনে রেখে একটি র্যালি বের হয়ে সড়ক প্রদক্ষিণের শেষে অফিস কার্যালয়ের সামনে গিয়ে গুনগুন করে জাতীয় সংগীত গেয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয় ।এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে উপজেলা সমবায় অফিস কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ৫৪ তম জাতীয় সমবায় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠিত সভায় তিনি স্বাগত বক্তব্যে বলেন সমবায় সমিতির দ্বারা সর্বস্তরের মানুষ স্বাবলম্বী হতে পারে। সমবায় সমিতির মাধ্যমে ঋণ দেওয়া হয় যা দিয়ে গরু, ছাগল, হাঁস ,মুরগি ক্রয় করে পালনের মাধ্যমে সংসারে উন্নয়ন করা যায় এবং প্রশিক্ষণের ব্যবস্থা আছে সবাইকে প্রশিক্ষণ নেওয়ার কথা বলিয়ে তিনি বক্তব্য শেষ করেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার হারুনুর রশিদ তিনি বক্তব্য বলেন সমবায় সমিতির মাধ্যমে গ্রাম, দেশ ও জাতির উন্নয়ন করা সম্ভব এর কোন বিকল্প নেই পরিশেষে সমবায় সমিতির সফলতা কামনা করে সংক্ষিপ্ত বক্তব্যের ইতি টানেন । বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মনসুর রহমান।এছাড়াও অন্যান্যর মধ্য থেকে বক্তব্য রাখন আহম্মেদাবাদ
ইউনিয়নের ঝামুটপুর গ্রামে সমিতির সভাপতি এ কে এম ফজলুল হক, হাতিয়র গ্রামে সমিতির সভাপতি বুলু মিয়া, সমবায়ী আব্দুল ওয়াদুদ রতন ও নাসিমা আক্তার সহ আরো অনেকে। এ সময় উপজেলার সমবায় অফিস কর্মকর্তা, কর্মচারী, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলার বিভিন্ন এলাকার সমবায়ীবৃন্দ ও গণমাধ্যম কর্মী অত্র আলোচনা সভায় উপস্থিত ছিলেন। সার্বিক সহযোগিতায় ছিলেন উক্ত উপজেলা সমবায় অফিস সহকারি হারুনুর রশিদ ও সহকারি পরিদর্শক তানভীর মুস্তাফা ।
