লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৫ অক্টোবর ২০২৫ বুধবার বিকাল ৩ ঘটিকায় কালাই ময়েন ঊদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে বেলুন উড়িয়ে ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন কালাই উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহান ।উদ্বোধনের পর ফুটবল টুর্নামেন্টের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্যের মাধ্যমে বলেন ফুটবল টুর্নামেন্টের মূল লক্ষ্য হচ্ছে নতুন প্রজন্মকে খেলা ধূলার প্রতি আকর্ষণ বাড়ানো এবং মাদকদ্রব্য থেকে সরিয়ে রাখা ও পড়ালেখার প্রতি মনোযোগ থাকার কথা বলিয়ে তিনি বক্তব্য শেষ করেন। এ সময় কালাই থানা অফিসার ইনচার্জ (ওসি)জাহিদ হোসেন, আহমেদাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বাসেদুর রহমান ও ইউপি সদস্যগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। খেলার প্রথম দিনে খেলায় অংশগ্রহণ করেন কালাই পৌরসভা দল – ব – নাম, পুনট ইউনিয়ন দল। কালাই পৌরসভা দল পুনট ইউনিয়ন দলকে 0 ১ গোলে হারিয়ে বিজয়ী হন । মাঠের চারিদিক দর্শকের ভিড় ছিল উপচে পড়ার মত।যারা আসতে পারেননী তাদের জন্য আফসোস থেকেই গেল।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *