লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে ১৮ ই আগস্ট ১০২৫ সকাল ১০ টায় ” অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ গড়ি” এ প্রতিপাদ্য সামনে রেখে উপজেলা মৎস্য দপ্তরের চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা সদরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা ভূমি অফিস চত্বরে গিয়ে র্যালিটির সমাপ্তি ঘটে। এরপর উপজেলা ভূমি অফিস সংলগ্ন পুকুরে হাস আনুষ্ঠানিকভাবে মাছের পোনা অবমুক্ত করনের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহান, উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদা মোতামিম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কালাই ইফতেকার রহমান। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা জনাব তৌহিদা মোতামিম এর সভাপতিত্বে জাতীয় মৎস্য সপ্তাহ’ র গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদা মোতামিম।প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীমা আক্তার জাহান তিনি মৎস্য চাষীদের উদ্দেশ্যে বলেন মাছ ব্যবসা একটি লাভজনক ব্যবসা এ ব্যবসা করতে জানলে ইহাতে কোন লস নেই। তারপর হারিয়ে যাওয়া দেশি ছোট ছোট মাছ চাষ করার পরামর্শ দেন। পরিশেষে বলেন মাছে কোন ক্ষতি নেই, মাছের তেলে ও স্বাস্থ্যের জন্য উপকার রয়েছে। এরপর জাল বিষয়ে বলেন শয়তান জাল, কারেন্ট জাল,চাইনা দুয়ারি এসব জাল ব্যবহার করা একই বারেই নিষেধ । এসব জাল মাছের জন্য খুবই ক্ষতিকর এবং অবৈধ তো বটেই, ব্যবহার করা আইনের দণ্ডনীয় অপরাধ। এলাকায় বন্ধের দাবিতে এ বিষয়ে সকলের সহযোগিতা চেয়ে তিনি বক্তব্য শেষ করেন। মৎস্য অফিসের অফিস সহকারি সোহেল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) কালাই ইফতেকার রহমান তিনি বলেন মাছের যখন ডিম ছাড়ার সময় আসবে যেকোনো মাছ হোক না কেন সে সময় পর্যন্ত ডিমওয়ালা মাছ না খাওয়ার পরামর্শ দিয়ে বক্তব্য শেষ করেন। এরপর বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার হারুনুর রশিদ। অন্যান্যর মধ্যে থেকে বক্তব্য রাখেন কালাই মডেল প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান ও উপজেলা শাখা ওলামা বিভাগের সভাপতি মাওলানা মোজাফফর হোসেন, সফল মৎস্য ব্যবসায়ী আলহাজ্ব আয়েন উদ্দিন ও রুহুল আমিন। আলোচনা শেষে অতিথিবৃন্দের মাধ্যমে উপজেলার সফল ৩ মৎস্য ব্যবসায়ীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ইউপি প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য এবং উপজেলার বিভিন্ন এলাকার মৎস্য চাষি,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ অত্র বর্ণাঢ্য র্যালিতে ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন। ১৮ আগস্ট থেকে আগামী ২৪ শে আগস্ট২০২৫ শনিবার ( ৭ দিন ) পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হবে।
