মোরশেদ মিয়া
গাইবান্ধা প্রতিনিধি

‎গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের উত্তর মশামারী গ্রামে জমি-সংক্রান্ত বিরোধের জেড়ে এক পরিবারের বসতবাড়িতে সন্ত্রাসী কায়দায় ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় ভুক্তভোগী রাজা মিয়া ফুলছড়ি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

‎এজাহার সুত্রে জানা যায়,গত ১৩ আগস্ট দুপুরে আব্দুল রাজ্জাক,খাদেম মিয়া,খাঁজা মিয়া,শাহিদা বেগম ও মনোয়ারা বেগমসহ একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে রাজা মিয়ার ইটের পাকাঘর ভাঙচুর করে বসত বাড়িতে থাকা স্বর্ণালঙ্কারসহ মালামাল লুট করে নিয়ে যায়।

‎হামলার ঘটনায় ভুক্তভোগী রাজা মিয়া ও তার পরিবার প্রাণ ভয়ে নিকট আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় নিয়ে আছেন।

এমন অবস্থায় আসামিরা শুধু বসতবাড়ি ভেঙ্গেই ক্ষান্ত হননি তারা ভুক্তভোগী পরিবারকে মোবাইল ফোনে মেরে ফেলার হুমকিও দিয়ে যাচ্ছে।বর্তমানে ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।

এদিকে সচেতন মহল বলছেন,দিনে দুপুরে এভাবে সন্ত্রাসী কায়দায় হামলা করে, ইটের তৈরী বসতবাড়ি ভেঙ্গে গুড়িয়ে দেয়া সত্যি দুঃখ জনক ঘটনা। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

‎ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ জানান,লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *