রবিউল ইসলাম
নালিতাবাড়ী (শেরপুর)প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১নং পোড়াগাঁও ইউনিয়নের পশ্চিম সমশ্চুড়া বাজারে ১লা আগস্ট,রোজ শুক্রবার নামাজের পর দোয়া ও ফিতা কেটে যুবদলের অফিস উদ্বোধন করা হয়।
যুবদল নেতা মো: মারফত আলী শেখের সঞ্চালনায় সভাপতিত্ব করেন বিএনপির ১নং ওয়ার্ড সভাপতি মো: সুজা উদ্দিন মাষ্টার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নালিতাবাড়ী উপজেলার যুবদলের যুগ্ন আহবায়ক ওজায়েজ মো: কালিমুল্লাহ টুকন,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,১নং পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: ওমর ফারুক।
এছাড়াও উপজেলার যুবদলের মধ্যে বক্তব্য রাখেন মো: আলীম,মো: রাসেল মিয়া এবং শহর যুবদল নেতা মো: মতিন,মো: তালাশ। পোড়াগাঁও ইউনিয়ন কৃষক দলের সম্পাদক জামিরুল ইসলাম ও সাংগঠনিক মো: সুলমান হোসেন,ইউনিয়ন বিএনপি যুগ্ন সাধারণ সম্পাদক মো: উসমান আলী, ইউনিয়ন বিএনপি নেতা মো: শাহাজুল ইসলাম মেম্বার,ইউনিয়ন বিএনপি নেতা শেখ ফরিদ ইসলাম বাবু,৩নং ওয়ার্ড সভাপতি এরশাদ আলম ও সাধারণ সম্পাদক মো: নুরুল হক,১নং ওয়ার্ড সম্পাদক মো: সেলিম মাষ্টার ও সিনিয়র সহ-সভাপতি কুফিল উদ্দিন। ইউনিয়ন যুবদল নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন,মো: আনছারুল ইসলাম,মো: সাদ্দাম হোসেন মোল্লা,মো: শফিকুল ইসলাম তপু এছাড়াও ইউনিয়ন যুবদলের সকল সদস্য ও নেতাকর্মী উপস্থিত ছিলেন।
