লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা মাধ্যমিক ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে ২৬ শে জুলাই ২০২৫ বৃহস্পতিবার সকাল ১১ টায় কালাই ময়েন উদ্দীন উচ্চ বিদ্যালয়ের হলরুমে জয়পুরহাট জেলা শিক্ষা অফিসার জনাব রুহুল আমীনের সভাপতিত্বে পার ফরমেন্স বেজড গ্রান্টস সেকেন্ডারি ইনস্টিটিউটশনস স্কিম এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, কারিগরি ও উচ্চ মাধ্যমিকের শ্রেষ্ঠ শিক্ষার্থীদের সনদ ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালাই উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীমা আক্তার জাহান তিনি শিক্ষা ও শিক্ষার মর্যাদা বিষয়ে শিক্ষার্থীদের দৃষ্টান্তমূলক উদাহরণ উপস্থাপনার মাধ্যমে সুন্দরভাবে তুলে ধরে পড়ালেখা ব্যাপারে উৎসাহিত প্রদান করায় শিক্ষার্থীরা আনন্দিত হয়েছে। এরপর বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি( কালাই ) ইফতেকার রহমান ও উপজেলা মাধ্যমিক অফিসার কাজী মনোয়ারুল হাসান। অনুষ্ঠান শেষ অত্র উপজেলার মাধ্যমিক বিদ্যালয়, কারিগরি, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসার শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে অতিথিবৃন্দের মাধ্যমে সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক অফিসের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ,শিক্ষার্থী, চঅভিভাবকগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উল্লেখিত সনদ ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানের সভাপতি জেলা শিক্ষা অফিসার সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষনা করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *