মোঃ শিহাব উদ্দিন
গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারিতার প্রতিবাদ ও অপসারণের দাবীতে মানববন্ধন করেছে ওই স্কুলের অভিভাবককরা। রোববার (১ জুন) দুপুরে সদর উপজেলার হরিদাসপুর ফকিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানবন্ধন করে তারা। জেলা প্রশাসক ও শিক্ষা বিভাগে একাধিকবার স্কুলের প্রধান শিক্ষক রেহানা আক্তারের বিরুদ্ধে অভিযোগ দিলেও কর্তৃপক্ষ ব্যবস্থা না নেওয়ায় তার অপসারণের দাবীতে এ মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।
মানববন্ধন চলাকালে তারা জানায়, দীর্ঘ প্রায় ১০ বছর শহরতলীর ৩২ নং হরিদাসপুর ফকিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত রয়েছেন রেহানা আক্তার। প্রতিষ্ঠানটিতে যোগদানের পর থেকে তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে খারাপ আচরণ, স্কুলে অনুপস্থিত থাকা, ক্লাস না করানো, শিক্ষার্থীদের ওয়াস রুম ব্যবহার করতে না দেয়া, নিজের কক্ষে খাদ্য সামগ্রী রেখে তা শিক্ষার্থীদের কিনতে বাধ্য করা, কথায় কথায় টিসি দেওয়া তার নিত্য দিনের কাজ। আত্মীয় স্বজন সরকারি বড় পদে চাকুরী করে সেই প্রভাব ও ভয় দেখিয়ে কাউকেই পরোয়া করেন না তিনি। তার এই স্বেচ্ছাচারিতার কারণে প্রতিবরছই স্কুলের শিক্ষার্থী কমে যাচ্ছে বলেও জানান তারা।
বিষয়টি নিয়ে প্রধান শিক্ষক রেহানা আক্তারের সাথে কথা বলতে গেলে সহকর্মীরা জানায় তিনি ট্রেনিং-এ গিয়েছেন। মুঠফোনে একাধিকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *