স্টাফ রিপোর্টার
জেলার পৌরসভার ৯নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যু বার্ষিকীতে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়।
গত কাল ৩০শে মে নেত্রকোনা পৌর শহরের ৯নং ওয়ার্ড বিএনপি ‘র সভাপতি মোঃ ইসলাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পরিচালনায় মোঃ মোয়াজ্জেম হোসেন ও আয়োজক কমিটিতে ছিলেন সাবেক জেলা ছাত্রনেতা আশরাফুল ইসলাম ও ৯নং ওয়ার্ড বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক নবী হোসেন , এবং ৯নং ওয়ার্ড বিএনপি ‘র সাবেক সাধারণ সম্পাদক মোঃ সেলিম খান ও ৯নং ওয়ার্ড যুবদলের নেতা মোঃ বাচ্চু মিয়া ও ৯নং ওয়ার্ড বিএনপি ‘র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামাল মিয়া ও আবুল কালাম আজাদ পৌর বিএনপির সহ-সভাপতি।
উক্ত আলোচনা সভায় ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক ও বর্তমান জেলা বিএনপির সুযোগ্য আহ্বায়ক অধ্যাপক ডাঃ আনোয়ারুল হক ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেল ও নব নির্বাচিত জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীম।
আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পরিশেষে ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইসলাম উদ্দিন ও আয়োজক কমিটির নেতৃবৃন্দের মাধ্যমে উপস্থিত সকলকে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করেন ও তোবারক বিতরণের মাধ্যমে উক্ত মিলাদ মাহফিলের পরিসমাপ্তি ঘটে।
