লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
সারা বাংলাদেশের ন্যায় জয়পুরহাটের কালাই উপজেলাতে ও জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত হয়েছে।
কালাই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ১০ই মে ২০২৫ শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব ইফতেকার রহমান এর সভাপতিত্বে “মান-সম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি ” এ প্রতিপাদ্য সামনে রেখে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ( ২০২৫) শিক্ষার্থীদের হাতের সুন্দর লেখা, চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভার শুরুতে কোরআন পাঠ করেন কালাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদুল হাসান ( তোহা) ও গীতা পাঠ করেন বলিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রাখি রানী। স্বাগত বক্তব্য রাখেন,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত ) রাশেদুল ইসলাম। উক্ত অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ইউ আর সি আব্দুল মান্নান, উপজেলা মৎস্য অফিসার তৌহিদা মোহতামিম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবিদ আব্দুল্লাহ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন, কালাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম সহ আরো অনেকে।
আলোচনা সভা শেষে হাতের সুন্দর লেখা, চিত্রাংকন প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপজেলার বিভিন্ন এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান গন, শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক গণ উপস্থিত ছিলেন।
অত্র সভার সভাপতি মহোদয় শিক্ষার্থীদের নতুন নতুন স্বপ্ন দেখানো, ক্লাসে মানসম্মত শিক্ষা প্রদান করা, পরিষ্কার পরিচ্ছন্নতা, শিক্ষার্থীদের মন মানসিক ও স্বাস্থ্য ভালো রাখার বিষয়ে পরামর্শ দিয়ে তিনি আলোচনা সভা সমাপ্তি ঘোষনা করেন।
