সাদিকুর রহমান

রাজশাহী দুর্গাপুরের নওপাড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড নান্দীগ্রাম জন্ম নিয়েছে বিরল এক বাছুর। যার মাথা দুটি, মুখও দুটি আর চোখ চারটি। অদ্ভুত এই বাছুরটি দেখতে ভিড় করছেন শতশত মানুষ।

রোববার (৪ মে ) সকালে উপজেলার নওপাড়া ইউনিয়নের নান্দীগ্রাম স্বরসতি দেবির বাড়িতে দেশি জাতের একটি গাভী এই বাছুরটি জন্ম দিয়েছে।
বাছুরটির মালিক স্বরসতি দেবি জানান, রোববার সকালে স্বাভাবিকভাবেই বাচ্চা হয়েছে। তবে, দুটি মাথা থাকায় জন্মের পর থেকে স্তন্যপান করতে অসুবিধা হচ্ছে বাছুরটির।

স্থানীয় বাসিন্দা সাজু আহম্মেদ বলেন, বাছুরটি জন্ম নেওয়ার পর দেখা যায় এর দুটি মাথা। এরমধ্যে চারটি চোখ ও দুটি কান থাকলেও মুখ দুটি আলাদা। বিরল এই বাছুরটি দেখতে বিভিন্ন এলাকা থেকে স্বরসতি দেবির বাড়িতে ভিড় জমাচ্ছে।
ঘটনাটি জানার পরেই বাছুরটির খোঁজ নিতে সেখানে ছুটে যান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোছাঃ জান্নাতুল ফেরদৌস। এসময় তিনি জানান, কনজেনিটাল এনোমালিসের কারনে এ ধরনের বাচ্চা জন্ম নেয়। তবে জন্ম নেয়া বাছুর বেশি দিন বেঁচে থাকে না। গাভীর বাচ্চাটিকে বাঁচাতে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *