আরিফ রববানী
ময়মনসিংহ
” শ্রমিক-মা‌লিক এক হ‌য়ে গড়‌বো এদে‌শে নতুন ক‌রে” এ শ্লোগান নিয়ে ময়মনসিংহে মহান মে দিবস-২০২৫ উপলক্ষ্যে র‍্যালি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে‌ছে।

ময়মনসিংহ জেলা প্রশাসন এবং কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর ও শ্রম কল্যাণ কেন্দ্রের আয়োজনে বৃহস্প‌তিবার (১ মে) সকাল ১০ টায় ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয় হতে এক বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ প্রদর্শন শেষে নগরীর এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়াম আলোচনা সভা অনুষ্ঠিত হলে সভায় প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ, বলেন দেশের আর্থ-সামাজিক উন্নয়নে শ্রমজীবী মানুষদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। উন্নয়নের এ ধারাকে গতিশীল রাখতে উন্নত কর্ম পরিবেশ, শ্রমিক-মালিক সু-সম্পর্ক, শ্রমজীবী মানুষের সুস্থ্যতা ও নিরাপত্তা একান্ত অপরিহার্য। শ্রমজীবী মানুষের দক্ষতা বৃদ্ধিসহ তাদের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করা হচ্ছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া,জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম,ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫ ময়মনসিংহের পুলিশ সুপার আল মামুন শিকদার, ময়মনসিংহ জেলা জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি মোঃ আবু সাঈদ, সাধারণ সম্পাদক মফিদুল ইসলাম মোহন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ময়মনসিংহ জেলা শাখার সভাপতি আবু বকর সিদ্দিক মানিক,ময়মনসিংহ বিসিক শিল্প মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি মোঃ ফেরদৌস মিয়া প্রমুখ।

এছাড়াও দিবসটি উদযাপন উপলক্ষে
শোভাযাত্রা, শ্রমিক সমাবেশ, আলোচনা সভা, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা ও সংগঠনের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল, ট্রেড ইউনিয়ন ও শ্রমিক ফেডারেশনসহ বিভিন্ন সংগঠন পৃথক-পৃথক কর্মসূচি পালন করেছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *