সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ
অবৈধ বালু উত্তোলন ময়মনসিংহে যৌথ বাহিনীর অভিযান ড্রেজারে আগুন- ময়মনসিংহের রহমতপুর কিসমত এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করছেন জেলা প্রশাসনের নেতৃত্বে একাধিক বাহিনী, সূত্র জানায়, দীর্ঘদিন ধরে কিসমত এলাকায় একটি সংঘবদ্ধ চক্র অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করে আসছিল। এতে পরিবেশের ক্ষতির পাশাপাশি নদীর গতিপথ ও আশপাশের জনপদের জমি সহ বিভিন্ন স্হাপনা হুমকির মুখে পড়ে। এই চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মাঠে নামে প্রশাসন।
অভিযান চলাকালে বেশ কয়েকটি অবৈধ ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে এবং সেগুলোর অনেকগুলোতেই আগুন জ্বালিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের এক কর্মকর্তা জানান, “এগুলো সম্পূর্ণ অবৈধ ড্রেজার, পরিবেশের মারাত্মক ক্ষতির কারণ। তাই সেগুলোর আর্থিক ভিত্তি ধ্বংস করতেই আমরা আগুন দিয়েছি।
স্থানীয়দের মধ্যে অভিযানকে ঘিরে স্বস্তি বিরাজ করছে। তারা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এমন কঠোর ব্যবস্থা আগে দেখা যায়নি।
এই অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
