সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ

আইন মেনে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি’ প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহে সড়ক দুর্ঘটনা প্রতিরোধকল্পে পেশাজীবী পরিবহণ শ্রমিকদের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২০ এপ্রিল ২০২৫ রবিবার সকালে নগরীর পাটগুদাম ব্রীজ মোড় সংলগ্ন বাস স্ট্যান্ডে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সেনাবাহিনির পৃষ্ঠপোষকতায়, ময়মনসিংহ জিলা মোটর মালিক সমিতি ও ময়মনসিংহ জেলা মটরযান কর্মচারী ইউনিয়নের আয়োজনে এবং ট্রাফিক বিভাগ, জেলা পুলিশ, ময়মনসিংহ ও বিআরটিএ, ময়মনসিংহ সার্কেল এর সহযোগিতায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ সেনানিবাসের অধিনায়ক ১৩ বীর লেঃ কর্নেল হাসান হাফিজুল হক।
মটর মালিক সমিতির সভাপতি আলমগীর মাহমুদ আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিআরটিএ সহকারী পরিচালক আবু নাঈম, মটর মালিক সমিতির কার্যকরী সভাপতি আবু সাঈদ, মহাসচিব আব্দুর রব আকন্দ ( রতন আকন্দ) প্রমুখ বক্তব্য রাখেন। এসময় জেলা মটর মালিক সমিতির নেতৃবৃন্দ, মটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ সহ গাড়ির চালক, শ্রমিক উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *