স্টাফ রিপোর্টার
আপনার কণ্ঠস্বর শক্তিশালী করুন”এই প্রতিপাদ্য নিয়ে
সারাদেশের মতো শিক্ষানগরী ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্র মাসকান্দা (নতুন বাজার) অবস্থিত ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি এন্ড হেলথ সায়েন্সেস এর স্পিচ অ্যান্ড ল্যাংগুয়েজ থেরাপি বিভাগ এমসিপিএইচএস এবং সোসাইটি অব স্পিচ অ্যান্ড ল্যাংগুয়েজ থেরাপিস্টস (এসএসএলটি) এর সার্বিক ব্যবস্থাপনায় “বিশ্ব কণ্ঠ দিবস ২০২৫” পালিত হয়েছে।
বুধবার (১৬ এপ্রিল) দুপুর ২ টায় সংক্ষিপ্ত র্যালীর আয়োজন করে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগে বিশ্ব কণ্ঠ দিবস ২০২৫ উদযাপিত হয়।
এসময় ❝কন্ঠই আমাদের পরিচয়,এটিকে রক্ষা করুন❞। ❝কন্ঠ ছাড়া পৃথিবী নিরব,ধূমপান ছাড়ুন,কন্ঠ করুন সরব❞ সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায় শিক্ষার্থীদের হাতে।
এ সময় উপস্থিত ছিলেন এমসিপিএইচএস এর বিভাগীয় প্রধাণ ও সোসাইটি অব স্পিচ এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টস এর সভাপতি ফিদা আল শামস, ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি এন্ড হেলথ সায়েন্সেসের চেয়ারম্যান ড. শামীম আহমেদ, অত্র প্রতিষ্ঠানের প্রভাষক মৈত্রী চক্রবর্তী।
র্যালী শেষে সংক্ষিপ্ত আলোচনায় এমসিপিএইচএস এর বিভাগীয় প্রধান ও সোসাইটি অব স্পিচ এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টস এর সভাপতি ফিদা আল শামস বলেন, ” _কন্ঠস্বরের অবাঞ্চিত প্রয়োগ, পুরুষ হয়েও মেয়েলী কন্ঠস্বর, ভোকাল কর্ডে নডিউল, পলিপ, ফোনেটরি গ্যাপ ইত্যাদি নানা কারণে মানুষের কন্ঠস্বরে বিকৃতি জাতীয় পরিবর্তন দেখা যায়। সারা দেশের একটি বড় অংশ এই সমস্যায় দীর্ঘমেয়াদী ভুগলেও তারা স্পিচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপিস্ট এর কাছে সচেতনতার অভাবে বা সঠিকভাবে রেফার না হবার কারণে এই স্পিচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপি চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। তাই থেরাপিস্ট এর কাছে সময়মত রেফার করা ও রোগীদের স্পিচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপিস্ট এর মাধ্যমে ভয়েস থেরাপি নিশ্চিত করা অতীব জরুরি।”_
এছাড়াও বিশেষজ্ঞরা তাদের বক্তব্যে বলেন,
“কণ্ঠস্বর আমাদের ব্যক্তিত্ব ও আত্মপ্রকাশের একটি অবিচ্ছেদ্য অংশ। সময়মতো কণ্ঠস্বরের সমস্যা শনাক্ত করে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি চিকিৎসা গ্রহণের মাধ্যমে জীবনে বড় পরিবর্তন আনা সম্ভব।” পরে আলোচনা সভাটি ফটোসেশনের মাধ্যমে শেষ হয় এ কার্যক্রম।
