পাহাড়ি বৃস্টি ও তুমি
——————————-
মোঃ সারোয়ার জাহান সোহাগ
—————————————-
——————————–
কোন এক অপরুপ ভোরে
এলাম এক সুউচ্চ পাহাড়ে।
দেখি আঁকাবাকা নদী চলে বয়ে
অনেক নৌকা চলে সুন্দর নদীর বুক চিঁড়ে।
হাজরো পাখির সুমধুর সুরে
প্রকৃতি সাজে পরম মনোহরে।
খুব গতিশীল সুন্দর সমীরণে
পাহাড়ের কিছু নীচে কালো মেঘের অবস্থানে
দেখি দুই কালো মেঘের ঘর্ষণে
বৃষ্টি হয়ে নামে এ ভূবণে।
আহ্ কি সুন্দর দৃশ্য দেখি আমার নয়নে !
চেয়েছিলাম পাহাড় থেকে নেমে বৃষ্টিতে
স্নানে,
দেয় না সাড়া আমার মনে।
কেননা তুমি নেই আমার সনে।
যদিও নেই তুমি আমার পাশে
তবু্ও সারাক্ষণ তোমার ছবি ভাসে ।
জানি না কখনো আসবো কি না এখানে
অভিভূত হতাম আমি যদি তুমি থাকতে পাশে!
তুমি সবসময়ই আছো আমার মনে
দেখতো বিশ্ব এ প্রেম কাহিনী চিরন্তনে ।
