লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
১৪৩১ বাংলা পুরাতন সালকে বিদায়, নতুন ১৪৩২ বাংলা নববর্ষ কে স্বাগত জানিয়ে সারা বাংলাদেশের ন্যায় বরণ করলেন জয়পুর জেলা কালাই উপজেলার সর্বস্তরের মানুষ।
পহেলা বৈশাখের বেলাউটার সাথে সাথে বাংলা নতুন বছরকে স্বাগত জানানোর উৎসবে আনন্দে মেতে উঠেছে এবং বাদ্যযন্ত্রের তালে তালে মন মাতানো নাচ দেখে দর্শকরা খুবই মুগ্ধ হয়েছে শুধু তাইয়ী এমন কি উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীমা আক্তার জাহান খুশি হয়ে ধন্যবাদের সাথে সকলকেই তিনি বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন এবং উপজেলার লোকজন বৈশাখ কে, এসো এসো হে বৈশাখ এভাবে আহবান জানান এবং লোকজন বলাবলির মাধ্যমে মনের ভাষা মুক্ত মনে ব্যক্ত করে বলেন, আমরা বাঙালি বাংলাকে নিয়েই আমাদের চির গর্ব, আমাদের হৃদয়ের সাথে গেঁথে আছে হাজার বছর ধরে এ যেন এক ভালোবাসা।
জয়পুরহাটেরকালাই উপজেলা প্রশাসনের আয়োজনে১৪ ই এপ্রিল ২০২৫ সোমবার সকাল ১০ টায় পহেলা বৈশাখ ১৪৩২বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে বিশাল একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক ও রাস্তা প্রদক্ষিনের পর সরকারি মহিলা কলেজ মাঠ প্রাঙ্গনে গিয়ে মঙ্গল শোভাযাত্রা টির সমাপ্তি ঘটে।
এরপর সম্মিলিত কন্ঠে কন্ঠ মিলিয়ে জাতীয় সংগীত গাওয়ার পর উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীমা আক্তার জাহানের সভাপতিত্বে ১৪৩২ নতুন বছর বাংলা নববর্ষ কে বরণ করার বিষয়ে পহেলা বৈশাখের নববর্ষের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) ইফতেকার রহমান, কালাই থানা অফিসার ইনচার্জ জাহিদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার, উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ অরুণ চন্দ্র রায়, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার মনিরুজ্জামান, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মাহমুদুল হাসান ও কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন সহ আরো অনেকে। অতিথিদের মাধ্যমে
চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উক্ত বৈশাখী মেলায় পুরানো ঐতিহ্য দেখা যায়, নাগরদোলা, ঘোড়ার গাড়ি, পালকি, চরকি,নাঙ্গল, যোয়াল,ফাল,পাশি,ঢেঁকি ইত্যাদি।
পরিশেষে উপজেলা প্রশাসনের আয়োজনে চলে গ্রাম বাংলার ঐতিহ্য খাবার ইলিশ মাছ আর পান্তা ভাত সাথে ছিল কাঁচা মরিচ আর আলুর ভর্তা লোকজন খেয়ে উপজেলা প্রশাসনের প্রতি খুশি। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন,শিক্ষক, শিক্ষার্থী, সাধারণ জনগণ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
