মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি

ফিলিস্তিনে ইসরাইলি বাহিনীর নিষ্ঠুর হামলা ও গণহত্যার প্রতিবাদে রংপুরে বিক্ষোভে ফেটে পড়েছে সাধারণ মানুষ। আজ সোমবার ৭ ই এপ্রিল ২০২৫ ইং, বিকেলে রংপুর শহরের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষ জড়ো হয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন।

বিক্ষোভে অংশ নেয় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, ব্যবসায়ী ও ধর্মপ্রাণ মুসলমানসহ সর্বস্তরের জনতা। তারা প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে ফিলিস্তিনের স্বাধীনতা এবং ইসরাইলি নিপীড়নের অবসানের দাবিতে সোচ্চার হন।

বক্তারা বলেন, “ফিলিস্তিনে যে ভয়াবহ হত্যাযজ্ঞ চলছে, তা সভ্য দুনিয়ার জন্য লজ্জাজনক। এই আগ্রাসন বন্ধে ও নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে হবে পুরো বিশ্বকে।” বক্তৃতায় জাতিসংঘ ও ওআইসিসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর কার্যকর ভূমিকারও দাবি জানানো হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *