মোঃ আল ইমরান
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব-২০২৫
মিনি ফুটবল টুর্নামেন্ট পূর্বধলা উপজেলা গোহালাকান্দা ইউনিয়নের আয়োজনে গোহালাকান্দা ইউনিয়ন পরিষদ সংলগ্ন
মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারী ২০২৫ বিকাল পাঁচ ঘটিকার সময় বালুর মাঠে অনুষ্ঠিত হয়।
মোট ১৬ টি দল খেলায় অংশ গ্রহণ শেষে দুটি দল ফাইনাল খেলায় পৌঁছে।
উক্ত দুটি দলের মধ্যে ০-১ গোলে ম্যান অফ দা চ্যাম্পিয়ন হয় শ্যামগঞ্জ ফ্রেন্ড্স ক্লাব,আর রানার্স আপ হয় কান্দুলিয়া স্পোর্টিং ক্লাব।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন রেজওয়ানা কবির উপজেলা নির্বাহি অফিসার পূর্বধলা।
খেলায় উদ্বোধক হিসাবে উপস্হিত ছিলেন গোহালাকান্দা ইউনিয়নের সাবেক বার বার জনপ্রিয় চেয়ারম্যান ফকির মোঃ ছায়েদ আল মামুন শহীদ যুগ্ম-আহ্বায়ক,সাবেক সাধারণ সম্পাদক পূর্বধলা উপজেলা বি এন পি।
খেলায় সভাপতিত্ব করেন মোঃ আনোয়ার হোসেন ফজল চেয়ারম্যান, ১১নং গোহালাকান্দা ইউনিয়ন পরিষদ,পূর্বধলা।
তিনি বলেন,খেলায় শক্তি,খেলায় বল।
সুন্দরভাবে খেলা অনুষ্ঠিত হওয়াই তিনি সকলকের ধন্যবাদ জানান।
বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন মোঃ মনোয়ার হোসেন সোহেল সাবেক প্রকাশনা সম্পাদক পূর্বধলা উপজেলা বিএন পি।মোঃ সালমান রহমান পল্লব
আহ্বায়ক,পূর্বধলা উপজেলা ছাত্রদল,
মোঃ আল ইমরান সভাপতি শ্যামগঞ্জ প্রেসক্লাব,মোঃ পলাশ তালুকদার যুগ্ম-আহ্বায়ক, পূর্বধলা উপজেলা
স্বেচ্ছাসেবদল,মোঃ খোরশেদ আলম মেম্বার ৩নং ওয়ার্ড গোহালাকান্দা ইউনিয়ন,মোঃকামাল উদ্দীন মেম্বার ৭ নং ওয়ার্ড গোহালাকান্দা ইউপি,মোঃ আমিনুল হক,১১ নং
গোহালাকান্দা ইউপি প্রশাসক।
উক্ত খেলা পরিচালনায় ছিলেন হাসিন ইসরাক,মোঃ আরিফুজ্জামান সহকারী শিক্ষক জালশুকা কুমুদগঞ্জ উচ্ছ বিদ্যালয়।আইন শৃঙ্খলার দায়িত্বে ছিলেন ১১ নং গোহালাকান্দা পরিষদের আনসার সদস্যবৃন্দ।
চ্যাম্পিয়ন দল ও রানার্স আপ দলের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে মিনি ফুটবল টুর্নামেন্ট খেলার সমাপ্তি হয়।
