নিজস্ব প্রতিবেদক
আন্ত:কলেজ ক্রীড়া প্রতিযোগিতায় ঝাওলা গোপালপুর ডিগ্রী কলেজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। গতকাল সরকারি আশেক মাহমুদ কলেজ জামালপুরের মাঠে সকালে অনুষ্ঠিত জামালপুর জেলা পর্যায়ের আন্ত:কলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ এর ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ঝাওলা গোপালপুর ডিগ্রী কলেজ সরকারি আশেক মাহমুদ কলেজকে, ২-১ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। আর সরকারি আশেক মাহমুদ কলেজ রানারআপ হয়।
প্রতিযোগিতার উদ্বোধন করেন, সরকারি আশেক মাহমুদ কলেজ জামালপুরের অধ্যক্ষ প্রফেসর হারুন অর রশীদ। এসময় আরও উপস্থিত ছিলেন, সরকারি আশেক মাহমুদ কলেজ জামালপুরের সহযোগী অধ্যাপক শাকের আহাম্মেদ চৌধুরী, শরীর চর্চা শিক্ষক মোঃ কামরুল হাসান। ঝাওলা গোপালপুর ডিগ্রি কলেজ জামালপুরের সহকারী অধ্যাপক মোঃ তারিকুল ফেরদৌস, শরীর চর্চা শিক্ষক মোঃ মাসুদুর রহমান , প্রদর্শক ফরহাদ আলী,
খেলা পরিচালনা করেন, জাতীয় রেফারী মোঃ ইকবাল হোসেন, সহকারি রেফারী মোঃ আব্দুল আওয়াল ও স্কোর আপ শান্ত।
ঝাওলা গোপালপুর ডিগ্রী কলেজ এর বিজয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মোশাররফ হোসেন বিজয়ী দলকে অভিনন্দন জানিয়েছেন। এদিকে বিজয়ী ঝাওলা গোপালপুর ডিগ্রী কলেজ এর ভলিবল টিমের অধিনায়ক ছিলেন, রবিন, আর অংশগ্রহণ করেন, মোঃ নূর, মামুন, রবিউল, জিহান, নাঈম, সিয়াম, হৃদয়, শামীম, অমি, মারুফ ও আরাফাত।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *