বিশেষ প্রতিনিধি

ময়মনসিংহের মুক্তাগাছা ধানুকা বয়েজ ক্লাবের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তাগাছা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহব্বায়ক ঘোগা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. কামরুজ্জামান লেবু।

ময়মনসিংহ দঃ জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মো. ওবায়দুর রহমান টুটুলের পরিচালনায় সভাপতির দ্বায়িত্ব পালন করেন দুল্লা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আশরাফুল আলম।

নাজমুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন আহব্বায়ক মো. হাফিজুর রহমান খান মুঞ্জু,দুল্লা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ন আহব্বায়ক মো.ফজলুল হক,উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. সাইদুজ্জামান সাইদ,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো.আসাদ ফরাজী,শহর যুবদলের নেতা মিঠুন চক্রবর্তী, জেলা যুবদলের সহ কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম মাজা, দুল্লা ইউনিয়নের যুগ্ন আহব্বায়ক হারুনুর রশিদ চানু প্রমুখ।
খেলার শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *