মানিক
ভ্রাম্যমান প্রতিনিধি
১৯ অক্টোবর ২০২৪ খ্রিঃ ভোর ০৩:৩০ ঘটিকায়, রংপুর জেলার মিঠাপুকুর থানার এসআই (নিঃ)/মোঃ নাজিবুল হক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ মিঠাপুকুর থানাধীন,০৬ নং কাফ্রিখাল ইউনিয়নের মুরারীপুর সাকিনস্থ, কোমরগঞ্জ বাজারের, জনৈক চাঁন মিয়ার স-মিলের টিনসেড দক্ষিণ দুয়ারী, অফিস ঘরের ভিতর তাস দিয়ে জুয়া খেলারত অবস্থায়, অভিযুক্ত ১। মোঃ মাহাবুব ইসলাম (৪০), পিতা-মোঃ আশেক মওলা, সাং-যাদবপুর মাদ্রাসা, ২। মোঃ মশিয়ার রহমান (৩৫), পিতা- মৃত মোজাম মিয়া, ৩। মোঃ শামিম মিয়া (৩৪), পিতা-মোঃ শাহানুর মিয়া, উভয় সাং-মুরারীপুর, ৪। মোঃ শাহিনুর ইসলাম (৩৫), পিতা- মোঃ সাখোয়াত হোসেন, সাং- মকরমপুর, ৫। মোঃ লোকমান মিয়া (৩৬), পিতা- মোঃ তোফাজ্জল হোসেন, সাং- খোর্দ্দ গোপালপুর, সকলের থানা- মিঠাপুকুর, জেলা-রংপুরদেরকে পেয়ে ঘটনাস্থলেই, তাদের আটক করেন। উক্ত জুয়া খেলার আসর হতে অজ্ঞাতনামা ৩/৪ জন অভিযুক্ত পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় । ঘটনাস্থলে অভিযুক্তদের ফেলে রাখা ১। এক সেট = ৫২ টি (রঙিন তাস), ২। নগদ ২,৫৮০/- (দুই হাজার পাঁচশত আশি) টাকা বিধি মোতাবেক জব্দ করে, থানায় এসে লিখিত অভিযোগ করেন । এ সংক্রান্ত মিঠাপুকুর থানায় জুয়া আইনে মামলা রুজু করা হয় ।
একই দিন ভোর রাত্রী ০২:৩০ ঘটিকায় মিঠাপুকুর থানার এসআই (নিঃ)/মোঃ মিন্টু চন্দ্র রায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মিঠাপুকুর থানাধীন ১৭ নং ইমাদপুর ইউনিয়নের, রহমতপুর মৌজার দক্ষিণ রহমতপুর ব্যাপারীপাড়া গ্রামস্থ, মোঃ আল আমিন (২৪), পিতা- মোঃ আঃ রশিদ, এর বসতবাড়ির পূর্ব দুয়ারী ঘরের ভিতর তাস দিয়ে জুয়া খেলারত অবস্থায়, অভিযুক্ত ১। মোঃ সামছুল হক (৫২), পিতা-মৃত আঃ ছাত্তার, ২। মোঃ খবির উদ্দিন (৫৫), পিতা- মৃত ছলিম উদ্দিন, ৩। মোঃ শাহ আলম (৩৭), ৪। মোঃ শামীম (২৮), উভয়ের পিতা-মৃত জাহিদুল হক @ জয়দুল ব্যাপারী, ৫। মোঃ আল আমিন (২৪), পিতা- মোঃ আঃ রশিদ, সর্বসাং- দক্ষিণ রহমতপুর ব্যাপারীপাড়া, সকলের থানা- মিঠাপুকুর, জেলা-রংপুরদেরকে পেয়ে ঘটনাস্থলেই তাদের আটক করেন এবং ঘটনাস্থলে অভিযুক্তদের ফেলে রাখা, ১ (এক) সেট = ৫২ টি রঙিন তাস, ২। নগদ ৯২০/- (নয়শত বিশ) টাকা, বিধি মোতাবেক জব্দ করে থানায় এসে লিখিত অভিযোগ করেন । এ সংক্রান্ত মিঠাপুকুর থানায় জুয়া আইনে মামলা রুজু করা হয় ।
