সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ।
বাংলাদেশ রেলওয়েতে কর্মরত টিটিই, গার্ড ও ড্রাইভারদের সমন্বয়ে গঠিত সংগঠন বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ সংগ্রাম পরিষদ(লোকো মাস্টার, গার্ড,টিটিই) তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে বুধবার সকাল সাড়ে ১০ টায় ময়মনসিংহ রেলওয়ে স্টেশন প্লাটফর্মে মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধনে বক্তাগন আগামী ১৩ জুনের মধ্যে রানিং স্টাফদের মাইলেজ জটিলতার চূড়ান্ত নিরসন করার জন্য সরকারের কাছে জোর দাবী জানিয়েছেন।
তিন দফা দাবি গুলো হচ্ছে ১৩ জুনের পূর্বের ন্যায় রানিং স্টাফদের ৭৫% মাইলেজ যোগে পেনশন ও আনুতোষিক নিষ্পত্তি করতে হবে। আইবাস সিস্টেমে রানিং স্টাফদের বেতনভাতাদি প্রদান করতে হবে।নিয়োগ বিধি ২০২৩ দ্রুত সময়ে সংশোধন করে পদোন্নতি করতে হবে ও চুক্তিভিত্তিক আউটসোর্সিং নিয়োগ বন্ধ করতে হবে। প্রায় ঘন্টাব্যাপী অনুষ্ঠিত এ মানববন্ধন শতাধিক স্টাফ অংশ গ্রহণ করেন।
