সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি
ইমি মোঃ ইকরামুল হক টিটু ।
আজ ৩০ মে রোজ মঙ্গলবার সন্ধ্যা ০৬ টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম রাকিব এর উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ এহতেশামুল আলম।
এছাড়াও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ।
