রবিউল ইসলাম
নালিতাবাড়ী শেরপুর প্রতিনিধি
বৃহস্পতিবার রাত থেকে টানা ভারি বর্ষণ ও ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানিবন্দি হয়ে পড়েছে ভারত সীমান্তবর্তী জেলা শেরপুরের নালিতাবাড়ী উপজেলা ১০টি ইউনিয়ন।
রবিবার বিকালে ১০০ পরিবারের মাঝে রান্নাকরা খাবার বিতরণ করেছে যুব ফোরাম নালিতাবাড়ী এর সদস্যরা। এই সময় স্বাবলম্বী উন্নয়ন সমিতি(আস্থা) শেরপুর জেলার এরিয়া কো-অর্ডিনেটর ফিরোজ আহম্মেদ এবং নালিতাবাড়ী যুব ফোরাম এর সদস্যরা পানি বন্দি পরিবারের দারে দারে গিয়ে খাবারের প্যাকেট পৌছে দেন।
অপরদিকে যোগানিয়া ইউনিয়নের ভিন্ন গ্রামে প্রথম আলো বন্ধুসভা নালিতাবাড়ী এবং প্রথম আলো বন্ধুসভা ময়মনসিংহ এর যৌথ উদ্যোগে ১৫০টি পরিবারের কাছে শুকনো খাবার এবং সুপ্রিয় পানি পৌঁছে দেয় বন্ধু সবার সদস্যরা।
রবিবার বিকেল বন্যার পানি কিছুটা কমতে দেখা গেছে। তবে মরিচ পুরান এবং যোগানিয়া ইউনিয়নের শহস্রাধিক পরিবার এখনো পানিবন্দি। প্রয়োজনীয় স্পিডবোট বা নৌকা না থাকাই পৌঁছাচ্ছে না শুকনো খাবার। এদিকে রাত দিন কাজ করে যাচ্ছে সেনাবাহিনীর সহ স্বেচ্ছাসেবী সংগঠন এবং পাশে এসে দাঁড়িয়েছে আসসুন্না ফাউন্ডেশন।
