আবু জার গিফারী
কেশবপুর যশোর
আসন্ন শারদীয় দূর্গাপূজা-২০২৪ উদযাপন উপলক্ষে কেশবপুরে বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার ০৬ অক্টোবর কেশবপুর আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়। কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন- এর সভাপতিত্বে এবং উপজেলা শিশুবিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডু-সঞ্চালনা করেন, আরো বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনীর কেশবপুর ক্যাম্প ইন চার্জ ক্যাপ্টেন সাজিদ, অফিসার ইন চার্জ, কেশবপুর থানা মোঃ জহিরুল আলম, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সজীব সাহা, ডি,জি,এম পল্লী বিদ্যুৎ শাহীন আহসান, আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ আশিকুর রহমান, রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মধ্যে কেশবপুর পৌর বি,এন,পি’র সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, মোঃ আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক, কেশবপুর উপজেলা বি,এন,পি, এড.ওজিয়ার রহমান বাংলাদেশ জামায়াত ইসলামীর পেশাজীবী সংগঠনের সভাপতি, মোঃ রফিকুল ইসলাম, (সাধারণ সম্পাদক, বাংলাদেশ জামায়াত ইসলামী), কেশবপুর উপজেলা, মাষ্টার এস এম মুনজুর রহমান, (চেয়ারম্যান, ৮ নং সুফলাকাটী ইউনিয়ন পরিষদ) পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি দুলাল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক সুকুমার সাহা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শামীম আহসান প্রমুখ। বক্তারা বলেন সুন্দর সুষ্ঠু পরিবেশে এবারের পূজা উদযাপন এবং আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর সযোগ থাকবেন কোন ধরনের অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *