মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধি

গাইবান্ধা জেলা গোবিন্দগঞ্জ চলমান মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় সিপিসি-০৩, র‍্যাব-১৩, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানাধীন গোবিন্দগঞ্জ চারমাথার মোড়ে নূরজাহান কমপ্লেক্সের ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকের সামনে বগুড়া টু রংপুরগামী মহাসড়কের উপর হইতে ৭২০ পিস অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য এ্যাম্পল সহ ০১জন মাদক ব্যবসায়ী মোঃ মাহবুব আলম (৫৪), পিতা-গিয়াস উদ্দিন মুন্সি, মাতা-মৃত মুনছুরা বেগম, গ্রাম-রায়ভাগ, থানা-হাকিমপুর, জেলা-দিনাজপুর’কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীর

বিরুদ্ধে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানায় র‍্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করেছে এবং আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *