লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ৩০ শে সেপ্টেম্বর ২০২৪ সোমবার সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহানের সভাপতিত্বে”কন্যা শিশু স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ “এ প্রতিপাদ্য কে সামনে রেখে জাতীয় কন্যা শিশু দিবসের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহফুজা খাতুন। উপজেলা মহিলা বিষয়ক অফিস সুপার ভাইজার আতাউর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য প, প কর্মকর্তা ডাক্তার ফয়সল নাহিদ পবিত্র ও উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মাহমুদুল হাসান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মেহেদী হাসান, তথ্য আপা, ব্রাক সেলপ খাতিজা খাতুন,কিশোর- মধ্য থেকে বিজলি ও কেয়া খাতুন সহ আরো অনেকে। এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, কর্মচারী, কিশোর-কিশোরী সদস্য, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদকগণ উপস্থিত ছিলেন। মহাপনী বক্তব্যে ইউ এন ও মহোদয় বলেন কন্যা শিশু তারা ও মানুষ তাদের অবহেলা কিংবা সমাজের বোঝা ভাববার সুযোগ নেই। সবাইকে যত্ন সহকারে কন্যা শিশুকে মানুষ করার পরামর্শ দিয়ে আলোচনা সভা সমাপ্তি ঘোষনা করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *