স্থানীয় প্রতিনিধি
গত ০৪ আগস্ট ২০২৪খ্রি. তারিখে সারাদেশে চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে একাত্বতা পোষণ করে সাধারন শিক্ষার্থীদের সাথে ময়মনসিংহ জেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ আন্দোলনে অংশগ্রহণ করে। উক্ত ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার উপর অতর্কিত গুলি বর্ষণ করেন ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের আহবায়ক নওশেল আহমেদ অনি।

ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার উপর গুলি বর্ষণের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাপ্ত ভিডিওচিত্র থেকে শনাক্তকৃত গুলি বর্ষণকারী ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের আহবায়ক নওশেল আহমেদ অনি’কে আইনের আওতায় নিয়ে আসতে র‍্যাব-১৪ সিপিএসসি ময়মনসিংহ গোয়েন্দা নজরদারি শুরু করে।

তথ্য প্রযুক্তি ও সোর্সের সহায়তায় বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করে জানতে পারে যে, তিনি রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকায় অবস্থান করিতেছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি আভিযানিক দল ইং ২৯ সেপ্টেম্বর ২০২৪ খ্রি. তারিখ ২২.০০ ঘটিকায় রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকায় অভিযান পরিচালনা করে ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের আহবায়ক নওশেল আহমেদ অনি (৩১)’কে গ্রেফতার করতে সক্ষম হয়। উল্লেখ্য যে, ধৃত আসামি ময়মনসিংহ কোতোয়ালী থানার মামলা নং ৪০, তাং-২৪/০৭/২০১৫খ্রি., ধারা -৩০২/১০৯/৩৪ দঃ বিঃ মামলার পলাতক আসামি। উক্ত হত্যার ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র‍্যাবেত অভিযান অব্যাহত আছে।
উক্ত গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করার নিমিত্তে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *