বিশ্ব পরিবেশ দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে পরিবেশ অধিদপ্তর, টাঙ্গাইল ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগ-এর যৌথ উদ্যোগে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের হলরুমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতাপূর্ব পরিবেশ সচেতনতা বিষয়ক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে উপস্থিত সকল শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে গাছের চারা বিতরন করা হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভিসি অধ্যাপক ড. মোঃ ফরহাদ হোসেন এবং সভাপত্তিত্ব করেন পরিবেশ অধিদপ্তর, টাঙ্গাইল-এর উপপরিচালক জনাব জমির উদ্দিন। এছাড়া সভায় উপস্থিত ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. এ আর এম সোলায়মান, ট্রেজারার অধ্যাপক ড. সিরাজুল ইসলাম, লাইফ এন্ড আর্থ সাইন্স ফ্যাকাল্টির ডিন অধ্যাপক ড. ওমর ফারুক, পরিবেশ বিভাগের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড. এ এস এ সাইফুল্লাহ, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ ও পরিবেশ অধিদপ্তর, টাঙ্গাইল-এর কর্মকর্তাবৃন্দ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *